আজ বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শতাধিক বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ

editor
প্রকাশিত মে ৩০, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
শতাধিক বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

নথিপত্র যাচাইয়ের পর প্রায় শতাধিক বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Manual4 Ad Code

শুক্রবার(২৯ মে) উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত চেকপোস্টে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই বাংলাদেশে ফিরতে ইচ্ছুক বহু মানুষ হাকিমপুর সীমান্তে ভিড় জমাচ্ছেন। তাদের দাবি, বিভিন্ন সময়ে দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা।

দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের পর সাম্প্রতিক পরিস্থিতির জেরে অনেকেই এখন স্বেচ্ছায় দেশে ফিরতে চাইছেন।
বিএসএফ সূত্রে জানা যায়, সীমান্তে পৌঁছানোর পর প্রত্যেকের নাম-পরিচয় নথিভুক্ত করা হচ্ছে এবং বায়োমেট্রিক ফুটপ্রিন্ট সংগ্রহ করা হচ্ছে।

যাদের কাছে বাংলাদেশি পরিচয়ের নথি রয়েছে, সেগুলিও যাচাইয়ের জন্য গ্রহণ করা হচ্ছে। পরে নাগরিকত্ব নিশ্চিত করতে সেই তথ্য বিজিবির কাছে পাঠানো হচ্ছে।
জানা গেছে, হাকিমপুর, স্বরূপনগর বাজার ও তেঁতুলিয়া সীমান্ত এলাকায় তৈরি চারটি হোল্ডিং সেন্টারে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩৫০ জন বাংলাদেশিকে রাখা হয়েছিল। এর মধ্যে শুক্রবার বিজিবি-বিএসএফ সমঝোতার ভিত্তিতে প্রায় ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

জানা যায়, সীমান্ত ও হোল্ডিং সেন্টারগুলোতে নিজেদের বাংলাদেশি দাবি করা আরও প্রায় ৫০০ মানুষ অপেক্ষায় রয়েছেন। শুক্রবারও সীমান্ত এলাকায় নথিবিহীন বহু মানুষের দীর্ঘ অপেক্ষার সারি দেখা যায়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code