আজ বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

editor
প্রকাশিত মে ৩১, ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রশিক্ষণার্থী সেনাসদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে খুলনাগামী ৩৯ জন প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই সড়কের পাশের ঢালে নেমে কাত হয়ে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন।

Manual1 Ad Code

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডা. ইকবাল হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এ পর্যন্ত অন্তত ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের মধ্যে আটজন নারী এবং বাকিরা পুরুষ। আহতদের মধ্যে সেনা সদস্যের সংখ্যাই বেশি। তবে সকলেই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

Manual6 Ad Code

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিচুবাহী একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আহত ও নিহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।’