পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া দুইজন অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার।
Manual1 Ad Code
আজ বৃহস্পতিবার (০৪ঠা জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত ৫ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-২ এবং অতিরিক্ত আইজিপি পদমর্যাদার দুজন পুলিশ কর্মকর্তা গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা হলেন– সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, এনএসআই-এর পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
গ্রেড-১ পেলেন যে দুই কর্মকর্তা
Manual1 Ad Code
অতিরিক্ত আইজিপি পদমর্যাদার গ্রেড-১ প্রাপ্ত দুই কর্মকর্তা হলেন– হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।