ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে দেশে ফিরে তিনি রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু করেছেন।
Manual6 Ad Code
গত শুক্রবার (৫ জুন) দেশে ফেরেন ড. ইউনূস। এর দুই দিন পর, রোববার (৭ জুন) তিনি মিরপুরে তার দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ড. মুহাম্মদ ইউনূসের সফরসূচি অনুযায়ী, গত ২৭ মে তিনি ঢাকা ত্যাগ করে ফ্রান্সের প্যারিসে যান। পরে ৩১ মে প্যারিস থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে পৌঁছান তিনি।
ইউরোপের এই দুই দেশে অবস্থানকালে সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি।
Manual2 Ad Code
নেদারল্যান্ডস সফরের সময়ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও অংশীজনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
ড. ইউনূসের এই সফরসঙ্গীদের মধ্যে ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ওয়াই ওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম।