জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
editor
প্রকাশিত June 16, 2026, 09:12 PM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual6 Ad Code
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
মঙ্গলবার (১৬ জুন) এক প্রজ্ঞাপনে জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে ১৯৯১ সালের ধারা-৮(১) এবং ধারা-৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে নিম্নবর্ণিত শর্তে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
Manual8 Ad Code
এতে আরও জানানো হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন। তবে উক্ত মেয়াদ শেষের আগে সরকার ইচ্ছা করলে যেকোনও সময় এই নিয়োগ বাতিল করতে পারবে। তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে যেকোনও সময় স্বীয় পদ ত্যাগ করতে পারবেন। তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন