রিউমর স্ক্যানারের পরিসংখ্যান; ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম
রিউমর স্ক্যানারের পরিসংখ্যান; ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম
editor
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশের গণমাধ্যমে প্রকাশিত ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এ সময় ১৭৭টি সংবাদমাধ্যমে প্রকাশিত ৬৮১টি প্রতিবেদন যাচাই করে ভুল তথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার এ তথ্য জানিয়েছে।
রিউমর স্ক্যানারের বিশ্লেষণে জানা যায়, ভুল তথ্য প্রকাশে শীর্ষে রয়েছে দৈনিক ইনকিলাব, যেখানে ২১টি ভুল তথ্যসংবলিত প্রতিবেদন শনাক্ত হয়েছে। ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচার করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, যার ৮৭ শতাংশই ইতিবাচক বয়ানের। অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচার করা হয়েছে বিএনপিকে নিয়ে, যার ৫০ শতাংশই ইতিবাচক প্রকৃতির।
প্রতিষ্ঠানটির প্রতিবেদন থেকে জানা যায়, ১৯টি ভুল তথ্য নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইত্তেফাক। ১৪টি ভুল তথ্য নিয়ে তৃতীয় স্থানে রয়েছে যুগান্তর ও বিডি২৪রিপোর্ট। ১৩টি ভুল তথ্য নিয়ে বাংলাদেশ টাইমস চতুর্থ স্থানে রয়েছে। ১২টি ভুল তথ্য নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কালবেলা।
Manual1 Ad Code
১১টি ভুল তথ্য নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে রূপালী বাংলাদেশ। ১০টি ভুল তথ্য নিয়ে সপ্তম স্থানে রয়েছে বৈশাখী টিভি, বার্তা বাজার।
রিউমর স্ক্যানার আরো জানায়, গণমাধ্যমে চলতি বছরের প্রথম ছয় মাসে ১৪৬টি ঘটনায় ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৪টি ঘটনার ভুল তথ্য (২৩ শতাংশ করে) শনাক্ত হয়েছে মার্চ ও জুন মাসে। এপ্রিলে শনাক্ত ২৭টি (১৮ শতাংশ)।
Manual3 Ad Code
সবচেয়ে কম ভুল তথ্য শনাক্ত হয়েছে জানুয়ারিতে, ১৫টি।
এদিকে বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে গণমাধ্যমে প্রকাশিত ভুল তথ্যের মধ্যে আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন সবচেয়ে বেশি, যার সংখ্যা ৫৪। এরপর রয়েছে রাজনৈতিক বিষয়ে ৪১টি এবং জাতীয় বিষয়ে ২৯টি ভুল তথ্যসম্বলিত প্রতিবেদন। এছাড়া খেলাধুলা বিষয়ে ১০টি, ধর্মীয়, বিনোদন ও শিক্ষা বিষয়ে ৩টি করে, স্বাস্থ্য বিষয়ে ২টি এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে ১টি ভুল তথ্য শনাক্ত হয়েছে।
Manual8 Ad Code
অন্যদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে ১৪৬টি ঘটনায় পাওয়া ভুল তথ্যগুলো পর্যালোচনায় দেখা যায়, গত ২৫ জুন লক্ষ্মীপুরের একটি ঘটনায় সবচেয়ে বেশি গণমাধ্যম ভুল তথ্য প্রচার করেছে। অন্তত ৬৭টি মূল ধারার গণমাধ্যমে এই ঘটনায় নিহত এক নারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করে, আদতে তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে এইচএসসি পাস করেন, তবে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি।
Manual3 Ad Code
এই তালিকায় থাকা শীর্ষ ছয়টি ঘটনার তিনটি জাতীয় ইস্যু এবং একটি করে রাজনৈতিক, স্বাস্থ্য ও আন্তর্জাতিক বিষয়ের ঘটনা। তালিকায় ১০টি বেশি গণমাধ্যম ভুল তথ্য প্রচার করেছে এমন ঘটনা পাওয়া গেছে ১৩টি।