আজাদ কাশ্মীরে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৭, আহত ২৩ পুলিশ
আজাদ কাশ্মীরে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৭, আহত ২৩ পুলিশ
editor
প্রকাশিত জুন ৯, ২০২৬, ০২:১০ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual3 Ad Code
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের (এজেকে) রাওয়ালকোটে সদ্য নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)–সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববারের (৭ জুন) এ ঘটনায় ২৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন এজেকে পুলিশের মহাপরিদর্শক লিয়াকত আলী মালিক।
সরকারি সূত্র জানায়, সংঘর্ষের পর রোববার গভীর রাতে ৩০ জনকে আটক করা হয়েছে। রাওয়ালকোটে কয়েক দিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। এর আগের দিন শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত চার সদস্য নিহত হন।
কর্তৃপক্ষের দাবি, রোববার বিক্ষোভকারীরা রাওয়ালকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ)–এ হামলা চালান। তবে এ বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
Manual5 Ad Code
উত্তেজনার সূত্রপাত হয় গত শুক্রবার রাতে। সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে অভিযোগ রয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করেই পরিস্থিতি আরও অবনতির দিকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। জবাবে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেন। এতে হতাহতের ঘটনা না ঘটলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Manual2 Ad Code
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। পুরো এলাকায় মোবাইল ডেটা সেবা বন্ধ থাকায় তথ্যপ্রবাহ সীমিত রয়েছে।