নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তহবিল ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তহবিল ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
editor
প্রকাশিত জুন ১২, ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
Manual6 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক
Manual8 Ad Code
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকে (এমওইউ) ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি।
Manual3 Ad Code
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
Manual4 Ad Code
প্রতিবেদনে বলা হয়, একই সঙ্গে ইসলামি প্রজাতন্ত্রটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ে করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আলোচনার বাইরে রাখা হয়েছে।
বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের বরাতে মেহর জানায়, সমঝোতা স্মারকের আওতায় ইরান ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানের জব্দ করা তহবিল ছাড় করতে হবে এবং দেশটির তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতিও দিতে হবে।
মেহরের প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে অতিরিক্ত আলোচনা হবে। তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি তাদের সমর্থনের বিষয়টি আলোচ্যসূচিতে থাকবে না।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, প্রস্তাবিত এই খসড়া এখনও ইরানের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পায়নি।