আজ , ,

পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

editor
প্রকাশিত June 18, 2026, 12:00 AM
পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর না করলে আগামী ২ জুলাই থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে।

Manual3 Ad Code

তারা হলেন- শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনকে এসবি-তে, বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটনে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইলের সদর সার্কেলে, ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফকে পুলিশ হেডকোয়ার্টার্সে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমাকে নওগাঁর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমানকে রাঙ্গামাটির ১৮ এপিবিএনে।

এছাড়াও সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস.এম. মাহবুবুল আলমকে সিআইডিতে, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলামকে রংপুরের মেট্রোপলিটনে, খুলনা মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাককে সিআইডিতে বদলি করা হয়েছে।