আজ শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ৬০ দিনের আলটিমেটাম ট্রাম্পের

editor
প্রকাশিত জুন ২০, ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
ইরানকে ৬০ দিনের আলটিমেটাম ট্রাম্পের

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তেহরানের পছন্দ হবে না।

মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া বিমান উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

Manual6 Ad Code

তিনি বলেন, কূটনৈতিক সমাধানেই তিনি আস্থা রাখেন, তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

ট্রাম্প বলেন, ‘৬০ দিনের মধ্যে আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় আমরা এমন কিছু করব, যা তাদের ভালো লাগবে না।’ তবে তিনি যোগ করেন, ‘পরিস্থিতি শেষ পর্যন্ত সে পর্যায়ে যাবে বলে তিনি মনে করেন না।’

ওয়াশিংটন ও তেহরান সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী চুক্তিতে রূপ দিতে কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়েই ট্রাম্পের এই সতর্কবার্তা এলো।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Manual3 Ad Code

ট্রাম্প বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির স্থিতিশীলতার বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে প্রায় ৭০০ জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করছে এবং সামুদ্রিক পরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে নতুন করে উত্তেজনা দেখা দিলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হতে পারে এবং আন্তর্জাতিক নৌপরিবহন হুমকির মুখে পড়তে পারে।

ট্রাম্পের ভাষায়, ‘যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। কারণ বিলিয়ন ডলারের জাহাজের মালিকেরা মাথার ওপর ক্ষেপণাস্ত্র উড়তে বা পানিতে মাইন ছড়িয়ে থাকতে দেখতে চান না।’

বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এর নিরাপত্তা আন্তর্জাতিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: সামা টিভি

Manual3 Ad Code

 

Manual5 Ad Code