আজ মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন

editor
প্রকাশিত জুন ২৭, ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ণ
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানীর কাঁটাবনে ‘আল বারাকা’ নামে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুন লেগেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মি‌নি‌টে আগুন লাগার খবর পায় ফায়ার সা‌র্ভিস।

Manual7 Ad Code

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

মধ্যরাতে অগ্নিকাণ্ডের এই ঘটনার পর ভবনটির ঘুমন্ত বাসিন্দারা যে যেভাবে পেরেছেন নেমে আসেন। ভবনটির বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার পর দুজন গৃহকর্মী ভবনের ভেতরে আটকা পড়েছেন।

Manual5 Ad Code

তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ ক‌ক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক ব‌লেন, “কো‌নও মানুষ আট‌কে থাকার তথ‌্য আমরা পাইনি। আগুন নিয়ন্ত্রণে আমাদের তিন‌টি ইউনিট কাজ করছে।”

Manual8 Ad Code

এছাড়া ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলেও অভিযোগ করেন বাসিন্দারা। তাদের দাবি, প্রথমে ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের ইউনিটের গাড়িটি বিকল হয়ে যায়।

ঘটনাস্থলে পুলিশের সদস্যরাও উপস্থিত রয়েছেন।
তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন

 

Manual1 Ad Code