আজ মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় একটু পর পর হচ্ছে ভূমিকম্প, উদ্ধারকাজ ব্যাহত

editor
প্রকাশিত জুন ২৭, ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ণ
ভেনেজুয়েলায় একটু পর পর হচ্ছে ভূমিকম্প, উদ্ধারকাজ ব্যাহত

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

ভেনেজুয়েলায় বড় দুটি ভূমিকম্পের পর থেকে একের পর এক ছোট ছোট আফটারশক হচ্ছে। এতে ধ্বংসস্তূপের ভেতর উদ্ধার অভিযান চালাতে ভয় পাচ্ছেন উদ্ধারকারীরা।

Manual2 Ad Code

গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকেই থেমে থেমে আফটারশক চলছে। যারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বা বাড়িঘর হারিয়েছেন, তাদের উদ্ধার ও সহায়তায় কাজ করছেন উদ্ধারকারীরা। কিন্তু বারবার ভূমিকম্পের কারণে তাদের কাজ অনেকটা বন্ধই হয়ে গেছে।

শনিবার (২৭ জুন) রেডক্রসের আমেরিকা অঞ্চলের ত্রাণ সমন্বয়ক লয়সি পেস সিএনএনকে বলেন, আমার দলের সঙ্গে যখনই কথা বলছি, তখনই তারা বলছে মৃদু ভূমিকম্প অনুভব করছে। অর্থাৎ ভূমিকম্প একদম থামছে না। এটা খুবই ভয়ের ব্যাপার। আক্রান্ত এলাকায় গিয়ে সাহায্য করার সময় তাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

তিনি আরও বলেন, যারা নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়িতে ফিরে যাচ্ছেন, তাদেরও বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। মানুষ ঘরে ফিরতে চায়, নিরাপদ বোধ করতে চায়। কিন্তু বাস্তবে অনেক ভবনই এখন ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় ভেঙে পড়তে পারে। আগামী কয়েক সপ্তাহ আমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে।

আফটারশক ও আরও বড় ভূমিকম্পের আশঙ্কায় বেশিরভাগ মানুষ এখনো বাইরে অস্থায়ী তাবুতে রাত কাটাচ্ছেন।

Manual3 Ad Code

সূত্র: সিএনএন

Manual5 Ad Code