ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ
ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ।
মঙ্গলবার (৩০ জুন) তিনি দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন। বিশ্ব রাজনীতির পরিবর্তন এবং যুদ্ধ কৌশলে আধুনিক প্রযুক্তির ব্যবহারের এই চ্যালেঞ্জিং সময়ে তিনি ভারতীয় বাহিনীর প্রায় ১৩ লাখ জওয়ানের নেতৃত্ব দেবেন।
জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতের সেনাবাহিনীতে যোগ দেন এবং তিনি দেশটির মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির একজন প্রাক্তন শিক্ষার্থী। প্রায় ৪০ বছরের দীর্ঘ সামরিক জীবনে তিনি উত্তর ভারতের মরুভূমির একটি বিশেষ সাঁজোয়া রেজিমেন্ট, সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরে উগ্রবাদ বিরোধী বিশেষ বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
সামরিক মহলে তিনি মূলত একজন ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবে সুপরিচিত এবং বিদায়ী সেনাপ্রধানের সময়ে তিনি প্রধান স্ট্রাইক কমান্ড সুদর্শন চক্র কোরের উপ-সেনাপ্রধান হিসেবেও যুক্ত ছিলেন।
নতুন এই সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পাশাপাশি ভারতের সামরিক বাহিনীর শীর্ষ ও কমান্ড স্তরে আরও বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সেনাবাহিনীর নতুন সহ-সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন, যিনি মূলত বাহিনীর বিভিন্ন সামরিক পরিকল্পনা, কৌশলগত অপারেশন এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তদারকি করবেন।
Manual8 Ad Code
এছাড়া বিমানবাহিনীতেও আজ ১ জুলাই থেকে বড় রদবদল কার্যকর হয়েছে, যার অধীনে এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থানে নতুন সহ-বিমানবাহিনী প্রধান করা হয়েছে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতকে।
Gen Dwivedi, an accomplished military leader with over 40 years of service who retires on Tuesday (June 30, 2026), was accorded a guard of honour as part of a ceremonial farewell held on the lawns of the South Block.https://t.co/4WNmkDhft6pic.twitter.com/1a8EgjQ6Xj
সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ড স্তরেও নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের নতুন কমান্ড-ইন-চিফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা এবং সাউদার্ন বা দক্ষিণ কমান্ডের শীর্ষ দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্করকে।
অন্যদিকে লেহ অঞ্চলে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর নতুন কমান্ডিং কর্মকর্তা হিসেবে লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লার স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে।