আজ বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদসহ ৫ মন্ত্রী

editor
প্রকাশিত জুলাই ২, ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ণ
নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদসহ ৫ মন্ত্রী

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80?

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।

Manual2 Ad Code

কমিটির অন্য সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

Manual3 Ad Code

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।