যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির শেষভাগে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (৫ জুলাই) নিউইয়র্ক নগর পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ( ৪ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিনের পশ্চিম ৩১ নম্বর সড়কে গোলাগুলির খবর পায় পুলিশ। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
Manual8 Ad Code
এবিসি নিউজ জানায়, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে। শিশুদের বয়স ১৪, ১২, ৭ ও ৬ বছর।
আমেরিকা স্বর্ণযুগে প্রবেশ করেছে, দাবি ট্রাম্পের
নিউইয়র্ক পুলিশ বলেছে, গুলিবিদ্ধ সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
Manual4 Ad Code
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নিউইয়র্কের ব্যস্ত ওই এলাকায় গোলাগুলির বিষয়ে মন্তব্য জানতে তাৎক্ষণিকভাবে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
Manual6 Ad Code
শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।