আজ সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

  • অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

৫ জুলাই জারিকৃত এই আদেশে ডিআইজি পদমর্যাদার ১৪ জন, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন এবং পুলিশ সুপার পদমর্যাদার ২ জন কর্মকর্তা রয়েছেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন— রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে (বিপিএ) সংযুক্ত মোল্যা নজরুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত মিরাজ উদ্দিন আহম্মেদ, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত শাহ মিজান শাফিউর রহমান, বিপিএ সারদায় সংযুক্ত এস এম মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত জিহাদুল কবির, বিপিএ সারদায় সংযুক্ত ময়নুল হক, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত মো. ইলিয়াছ শরীফ, ঢাকার এপিবিএন সদর দপ্তরে সংযুক্ত শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত মো. জাকির হোসেন খান, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত মো. শাহ আবিদ হোসেন, ঢাকার এন্টি টেররিজম ইউনিটে সংযুক্ত মো. জামিল হাসান, খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত মো. মাহবুবুর রহমান এবং সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত মো. মনিরুজ্জামান।

Manual7 Ad Code

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— বিপিএ সারদায় সংযুক্ত মো. বরকতউল্লাহ খান ও টি এম মোজাহিদুল ইসলাম, বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত মো. আনোয়ার হোসেন খান, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত মোহা. মনিরুজ্জামান ও মো. মেহেদুল করিম, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত মো. আলমগীর কবীর, রংপুরের পিটিসি-তে সংযুক্ত মো. রশীদুল হাসান, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত সঞ্জয় কুমার কুন্ডু, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. নিজামুল হক মোল্যা, ঢাকার এন্টি টেররিজম ইউনিটে সংযুক্ত এস এম এমরান হোসেন, খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত মুহাম্মদ সাইদুর রহমান খান, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত ড. শামসুন্নাহার, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত সুপারনিউমারারীর অতিরিক্ত ডিআইজি মোল্লা জাহাঙ্গীর হোসেন, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত সাইফুল্লাহ আল মামুন, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত খান মুহাম্মদ রেজোয়ান, খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত মো. সাজিদ হোসেন, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত শেখ রফিকুল ইসলাম এবং রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত মো. মাশরুকুর রহমান খালেদ। এছাড়া ময়মনসিংহ রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code