বৈঠক ফলপ্রসূ হয়েছে,প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সার্জিও গোর
বৈঠক ফলপ্রসূ হয়েছে,প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সার্জিও গোর
editor
প্রকাশিত আগস্ট ১, ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
Manual1 Ad Code
মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। আগামী সপ্তাহেই দেশটির একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন— প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।
শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেন মার্কিন এই বিশেষ দূত।
Manual4 Ad Code
বৈঠক শেষে গোর বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের পর বৈঠক করবেন। তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা সম্ভাব্যতা যাচাই করবেন।’
এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা।
Manual2 Ad Code
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সার্জিও গোর।
তিনি লেখেন, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে উভয় দেশের সামনে থাকা বিস্তৃত সুযোগ-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তব ও ইতিবাচক ফল অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গোর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।
সফরকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময় হয়।
উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান ট্রাম্পের এই বিশেষ দূত। তার এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।