আজ বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির

editor
প্রকাশিত আগস্ট ৭, ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ফারাক্কা পানিবণ্টন চুক্তি আর নবায়ন না করার জন্য আহ্বান জানিয়েছেন ভারতীয় রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) সঞ্জয় কুমার ঝা। আসন্ন ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে বিহারের নিজস্ব পানির নিরাপত্তার দোহাই দিয়ে তিনি এই দাবি জানান।

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক বিশেষ আলোচনার মাধ্যমে এই বিষয়টি তুলে ধরে সঞ্জয় কুমার ঝা উল্লেখ করেন, তিন দশক আগে সম্পাদিত এই চুক্তিটি বিহারের কৃষি, সেচ ব্যবস্থা এবং সুপেয় পানি সরবরাহের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন বিহারের নিজস্ব পানির তীব্র সংকট তৈরি হয়, তখন গঙ্গার পানি বাংলাদেশে ছেড়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

Manual2 Ad Code


তিনি আরও জানান, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার উদ্দেশ্যে মূলত ফারাক্কা ব্যারাজ তৈরি করা হলেও এটি বিহারের ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নামিয়ে দিয়েছে। এই কারণে মেয়াদের শেষ প্রান্তে এসে পুরনো চুক্তিটি আর নবায়ন না করার দাবি।

Manual6 Ad Code

বিহার সরকারের নিজস্ব পূর্বাভাসের কথা উল্লেখ করে তিনি জানান, ২০৫০ সাল নাগাদ রাজ্যের জন্য প্রায় ২ হাজার কিউসেক অতিরিক্ত পানির প্রয়োজন পড়বে। তাই বিহারের পানির দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং অঞ্চলটির লাখ লাখ মানুষের জীবিকার সুরক্ষা নিশ্চিত না করে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান এই ফারাক্কা চুক্তিটি আর বাড়ানো হলে তা মারাত্মক ক্ষতির কারণ হবে বলে তিনি সতর্ক করেন।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়ার

Manual2 Ad Code