আজ সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার নির্বাচনে আবারও জিতল পুতিনের দল, যা বলছে চীন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
রাশিয়ার নির্বাচনে আবারও জিতল পুতিনের দল, যা বলছে চীন

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

ইউক্রেন যুদ্ধ চলমান থাকার মধ্যেই অনুষ্ঠিত রাশিয়ার সংসদীয় নির্বাচনের ফলাফলকে রুশ জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে চীন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন রাশিয়াকে নির্বাচনের জন্য অভিনন্দন জানান।

Manual3 Ad Code

জিয়াকুন বলেন, রাশিয়ার স্টেট ডুমা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এর ফলাফল দেশটির জনগণের স্বাধীন সিদ্ধান্তকে তুলে ধরেছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া’ পার্টি এগিয়ে রয়েছে। ৯৩ শতাংশ ভোট গণনার পর দলটি প্রায় ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছে, যা ২০২১ সালের নির্বাচনে পাওয়া ৪৯ দশমিক ৮২ শতাংশ ভোটের চেয়ে বেশি।

Manual4 Ad Code

একক প্রতিনিধি আসনের ক্ষেত্রেও ইউনাইটেড রাশিয়ার প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। ৪৫০ আসনের স্টেট ডুমা নির্বাচনে ২২৫টি আসনের মধ্যে ২০৮টিতে দলটির প্রার্থীরা এগিয়ে ছিলেন।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটদানের হার ছিল প্রায় ৫৭ শতাংশ, যেখানে ২০২১ সালে এই হার ছিল ৫১ দশমিক ৭২ শতাংশ।

তবে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ভোট আয়োজন নিয়ে ইউক্রেন সরকার এবং কয়েকটি পশ্চিমা দেশ আপত্তি জানিয়েছে। কিয়েভ এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে এবং কিছু পশ্চিমা সরকারও এর সমালোচনা করছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এটি ছিল রাশিয়ার প্রথম সংসদীয় নির্বাচন।

Manual1 Ad Code