আজ বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি থেকে বরখাস্ত হলেন গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
চাকরি থেকে বরখাস্ত হলেন গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী এবং আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

Manual7 Ad Code

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন– কক্সবাজার ৮ এপিবিএনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সুদীপ কুমার চক্রবর্তী। তথ্য সুএঃ ঢাকা পোস্ট

Manual8 Ad Code