আজ রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটিএর প্রতিবেদন; সড়ক দুর্ঘটনায় জুলাইয়ে ৪১৮ প্রাণহানি, আহত ৫৩৯

editor
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
বিআরটিএর প্রতিবেদন; সড়ক দুর্ঘটনায় জুলাইয়ে ৪১৮ প্রাণহানি, আহত ৫৩৯

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৯ জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষর করা প্রতিবেদনটি ১১ আগস্ট স্বাক্ষরিত হয় এবং ১২ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয়। সংস্থাটি জানায়, বিভাগীয় কার্যালয়গুলোর মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০১ জন এবং আহত হয়েছেন ১২২ জন।

Manual4 Ad Code

রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। খুলনায় ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। সিলেটে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

এ ছাড়া রংপুর বিভাগে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। ময়মনসিংহে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

বিআরটিএর হিসাবে, জুলাইয়ের দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ১৪২টি ট্রাক বা কাভার্ডভ্যান, ১২৪টি মোটরসাইকেল, ১০৬টি বাস বা মিনিবাস, ৫৭টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৫টি পিকআপ, ২৮টি ব্যাটারিচালিত রিকশা, ২১টি ইজিবাইক, ২০টি ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে।

যানবাহনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়—১০৯ জন। ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫৬ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪৫ জন এবং সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ৪০ জন প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় ৯১ জন, পিকআপে ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৪ জন, ভ্যানে ১২ জন, মোটরকার বা জিপে ৮ জন, মাইক্রোবাসে ৫ জন, ট্রাক্টরে ৪ জন এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

 

Manual7 Ad Code