আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা

editor
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ও আলোচনা সভা করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

Manual2 Ad Code

শনিবার (১৫ আগস্ট) বিকালে রাজধানীর গুলিস্তানের কর্নেল তাহের মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, ১ মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভা অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাদিবস পালন করে দলটি।

সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট সপরিবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ জাতীয় ইতিহাসই না, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটি কালো দিন, কলঙ্কিত দিন ও সবচেয়ে বড় বিয়োগান্তক ঘটনা।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা, ২০২৪ সালের ৫ আগস্ট ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধুর ভাস্কর্য ম্যুরাল গুড়িয়ে দেওয়ার ঘটনাই প্রমাণ করে ১৫ আগস্ট ও ৫ আগস্ট সেই একই রাজনৈতিক শক্তির কাজ।

Manual5 Ad Code

বক্তারা আরও বলেন, বাংলাদেশের জন্মশত্রু চিরশত্রুরা মুক্তিযুদ্ধে পরাজয়ে প্রতিশোধ নিচ্ছে, প্রতিহিংসা চরিতার্থ করছে।

Manual8 Ad Code

বক্তারা বলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে জিয়ার সামরিক আদালতে কারাদণ্ড প্রদান আর ২০২৪ সালের ৫ আগস্টের রেজিম চেঞ্জের পর গায়ের জোরে উলটে দেয়া আইসিটির বিচারেও হাসানুল হক ইনুকে ৩০ বছর কারাদণ্ড প্রদানও একই সুতোয় বাঁধা।

Manual7 Ad Code

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার হুমায়ূন কবির, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শহীদ আলমগীর, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলী হাসান তরুন, জাসদ মহানগর পূর্বে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান খান রিপন, ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ।