রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৬
রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৬
editor
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে চালানো এই হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজধানীর একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে রয়টার্স।
কিয়েভের সোলোমিয়ানস্কি জেলায় একটি নয়তলা আবাসিক ভবনের উপরের তলাগুলো ধ্বংস হয়ে গেছে, যেখানে রাজধানীতে আহত ১৫ জনের অধিকাংশই মারা গেছেন বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। তিনি শুক্রবারকে শোক দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন।
Manual6 Ad Code
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ক্লিটসকো জানান, বৃহস্পতিবারের হামলায় আরও দুটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অনাবাসিক স্থাপনা, গুদামঘর, একটি স্কুল এবং একটি শিশু হাসপাতালে আঘাত হানা হয়েছে।
বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, হামলার পর কিয়েভে বিদ্যুৎহীন হয়ে পড়া প্রায় ৯০ হাজার বাড়ির মধ্যে অর্ধেকেরও বেশি বাড়িতে তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছে।
Manual4 Ad Code
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য ইন্টারসেপ্টরের তীব্র সংকটের সুযোগ নিতে রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের ওপর বিমান হামলা জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় ড্রোন তৈরির সরঞ্জাম প্রস্তুতকারী স্থাপনা, একটি সামরিক ডিপো, একটি লজিস্টিক হাবসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
অন্যদিকে, মস্কোর যুদ্ধ সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে ইউক্রেনও রাশিয়ার তেল স্থাপনা ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে তাদের হামলা বাড়িয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও এখনও যুদ্ধ বন্ধের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করলেও সেটি আলোর মুখ দেখেনি।