বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বিষয়ে যা বললেন জয়সওয়াল
বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বিষয়ে যা বললেন জয়সওয়াল
editor
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ণ
Manual7 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক
Manual3 Ad Code
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা বন্ধ ট্রেনগুলো আবারও চালুর গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে দুই দেশের রেল কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে।
Manual5 Ad Code
আর এ বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। এদিন তিনি সাপ্তাহিক প্রেস ব্রিফিং করতে আসেন।
Manual4 Ad Code
ট্রেন চলাচল শুরুর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি এক কথায় উত্তর দেন, “এ ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই।”
গতকাল বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেনগুলোর চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই বৈঠকে রাজশাহী থেকে কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথা জানাবে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানান, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে ট্রেন তিনটির চলাচল শুরুর ক্ষেত্রে শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সম্মতি যথেষ্ট নয়। এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের মতামত প্রয়োজন হবে। মঙ্গলবারের বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।
তবে আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকেই আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
Manual8 Ad Code
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যা এখনো চালু হয়নি।