আজ রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে নারী চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
নাগরপুরে নারী চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

Manual5 Ad Code
এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে নারী   ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে  রাথুরা জনকল্যাণ ক্লাবের এর  আয়োজনে রাথুরা মাঠে  এ ফাইনাল  ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সভাপতিত্বে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক,
খেলাটি উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন,রাথুরা জনকল্যাণ ক্লাবের প্রধান উপদেষ্ট মো.সুকুম আহাম্মেদের,সাবেক আয়কর কর্মকর্তা মো.আবু-তাহের সিকদার, মো.ছাইদুর রহমান,মোহাম্মদ আলী জিন্নাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ। হাজার হাজার   দর্শকের উপস্থিতিতে জহরলাল স্টার এফসি শাকিল ওয়ারিয়াস কে ০-১ গোলে পরাজিত করে।