আজ সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইমরান খানের ৩ বোনকেই গ্রেপ্তার করল পাকিস্তান

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ
এবার ইমরান খানের ৩ বোনকেই গ্রেপ্তার করল পাকিস্তান

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবি এবং ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে তার আরও দুই বোন ডক্টর উজমা খান এবং নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার লাহোরের ডেপুটি কমিশনারের আদেশে ইমরান খানের আরেক বোন আলিমা খানকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়। পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের ইসলামাবাদমুখী পদযাত্রা ও প্রতিবাদ কর্মসূচি সামনে রেখে পাঞ্জাব জুড়ে শুরু হওয়া সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলো।

২০ সেপ্টেম্বর তারিখের এক আদেশে লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী এজাজ জানান, ১৯৬০ সালের পাঞ্জাব জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ অনুযায়ী উজমা ও নোরিন জননিরাপত্তা ও শান্তির জন্য হুমকি তৈরি করছিলেন। আদেশে বলা হয়, তারা গত বছরের ৯ মে’র সহিংসতায় যুক্ত ছিলেন এবং বর্তমানেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসভার মাধ্যমে কর্মীদের উসকানি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছেন।

পিটিআইয়ের তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম ও আইনজীবী ওয়াইস ইউনুস চৌধুরী অভিযোগ করেন, পাঞ্জাব পুলিশ তাদের বাসা থেকে সন্তানসহ সাঁজোয়া যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। ইমরানের ছেলে কাসিম খান এই পদক্ষেপকে রাজনৈতিক নিপীড়ন ও চরম অপমানজনক বলে আখ্যা দেন। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এবং সাবেক এমপিএ সিমিবিয়া তাহির সরকারের এই আচরণের নিন্দা জানিয়ে সংঘাত থামানোর আহ্বান জানান।

এদিকে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ সামনে রেখে সাহিওয়ালের সাবেক মেয়র আসাদ খান বালুচ এবং পিটিআইয়ের বেশ কয়েকজন সংসদ সদস্য ও কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ হাইকোর্ট ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন, কোনো রাজনৈতিক দল রাজধানী অঞ্চলের সড়ক বা সরকারি ভবন দখল করতে পারবে না এবং সরকারও এই পদযাত্রা ঠেকানোর ঘোষণা দিয়েছে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

সূত্র: ডন

Manual8 Ad Code