রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের রপ্তানি বৃদ্ধি এবং জি-৭ জরুরি মজুদ থেকে তেল খালাস করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
সোমবার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও এই সরবরাহ বৃদ্ধি মূল্যহ্রাসে ভূমিকা রেখেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
Manual5 Ad Code
বাজারের সাম্প্রতিক চিত্রে ব্র্যান্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬৬ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ১০১.৫৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি ৯৫ সেন্ট বা ১.০৩ শতাংশ কমে ৯০.১২ ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে গত শুক্রবার জি-৭ ভুক্ত দেশগুলো তাদের জরুরি রিজার্ভ থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। একই সঙ্গে তারা জ্বালানি রপ্তানিতে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ না করার অঙ্গীকার করে, যার প্রভাবে ব্র্যান্ড ক্রুড ও ডব্লিউটিআই উভয়ের দামই নিম্নমুখী হয়।