আজ মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

editor
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

রাশিয়ায় নিউমোনিক প্লেগের সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার এখনো কোনো কথা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এক্সিওস এই খবর জানিয়েছে।

সাইবেরিয়ার রিসার্চ অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটে কর্মরত মারিয়া শিপিলোভা নামের এক গবেষণাগার কর্মীর সম্ভাব্য প্লেগ ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি পায়। যদিও শিপিলোভার মৃত্যু নিউমোনিক প্লেগে হয়েছে কিনা সে বিষয়ে কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি, তবুও সতর্কতা হিসেবে স্থানীয় পাঁচটি হাসপাতাল এবং ইনস্টিটিউটের বহু কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করেছে, শিপিলোভা ‘অজ্ঞাত কারণে সৃষ্ট নিউমোনিয়ায়’ মারা গেছেন এবং প্রাথমিক পরীক্ষায় তার কাজের সঙ্গে সম্পর্কিত কোনো জীবাণুর উপস্থিতি মেলেনি। তাছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত নতুন কোনো অসুস্থতা বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা কেবল এটি সম্পর্কে জানতে পেরেছি। আমরা তাদের যথাসম্ভব সাহায্য করব।’ রোগটি আগে নিয়ন্ত্রণে রাখা সহজ হলেও বর্তমানে অনুজীব ও জীবাণু শক্তিশালী হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে চিকিৎসকদের মতে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে নিউমোনিক প্লেগ অ্যান্টিবায়োটিকের মাধ্যমে নিরাময়যোগ্য।

Manual2 Ad Code

রাশিয়ায় ভয়াবহ প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে শাতাধিক, বন্ধ হাসপাতাল রাশিয়ায় ভয়াবহ প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে শাতাধিক, বন্ধ হাসপাতাল
এক্সিওসের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, পররাষ্ট্র দপ্তর এবং ইউরোপীয় কমিশন এই সম্ভাব্য প্রাদুর্ভাবের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

Manual8 Ad Code

সূত্র: এক্সিওস

Manual2 Ad Code