আজ বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে গিয়ে মোদির সঙ্গে সরাসরি বৈঠক দিনেশ ত্রিবেদীর

editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
ঢাকা থেকে গিয়ে মোদির সঙ্গে সরাসরি বৈঠক দিনেশ ত্রিবেদীর

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দিনেশ ত্রিবেদী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গিয়ে বৈঠক করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বুধবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

Manual7 Ad Code

তারা বলেছে, ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ভারত-বাংলাদেশের আলোচনার মধ্যে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে আলোচনা করেছেন ত্রিবেদী।

ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, মোদি ও ত্রিবেদীর মধ্যে আজ ‘খুবই ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক হয়েছে। তবে তারা কী নিয়ে আলোচনা করেছেন সেটি স্পষ্ট করেনি সূত্রটি।

Manual8 Ad Code

দ্য হিন্দু জানিয়েছে, দিনেশ ত্রিবেদী পরামর্শের জন্য তিনদিনের জন্য দিল্লি গেছেন। এরমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এর আগে বিঘ্ন ঘটিয়েছে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠান। গত ৫ আগস্ট শেখ হাসিনা দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হন। এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশ। এরপর ঢাকা থেকে কিছু কড়া ভাষায় বিবৃতিও দেওয়া হয়।

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সফরটি না হওয়ার পর এখন বাংলাদেশ ও ভারত উভয়ই আবারও তার সফরের জন্য আলোচনা শুরু করেছে বলে হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Manual1 Ad Code

দ্য হিন্দু আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর আট মাস হয়েছে। এই সময়ের মধ্যে তিনি মালয়েশিয়া, চীন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন। এ মাসের শেষ দিকে চারদিনের সফরে জাপানে যাবেন। কিন্তু তার ভারত সফর ঝুলে আছে।

সূত্র : দ্য হিন্দু

 

Manual5 Ad Code