আজই জানা যেতে পারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল। নির্বাচনী সময়সূচি চূড়ান্ত করতে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Manual6 Ad Code
সভার আলোচ্যসূচিতে রয়েছে, স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ। পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত দেওয়া। জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে।
Manual8 Ad Code
তিনি জানান, আগামী সোমবার কমিশন সভা রয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করবো-নির্বাচনটি কয় স্লটে হবে এবং কবে কবে হবে।
ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। তফসিল ঘোষণা করবেন মাঠ পর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা। কমিশন শুধু নির্বাচনের স্লটগুলো বলে দেবে। আমরা শুরুতে যা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই সব স্লট শেষ হয়ে যাবে বলেও জানান।