আজ , ,

সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক

editor
প্রকাশিত October 11, 2026, 07:20 PM
সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজাকে কেন্দ্র করে ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার সংবাদে বেশ কয়েকজন নেতাকর্মী মসজিদসংলগ্ন এলাকায় জড়ো হন। মসজিদের আশপাশের এলাকা এবং ধানমন্ডি ঈদগাহ মাঠের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

Manual6 Ad Code

এ সময় তাকওয়া মসজিদের সামনে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন কর্মীকে ধানমন্ডি থানা পুলিশ আটক করে। স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশকে সহযোগিতা করেন।