আজ রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের আনিসা এবার ইংল্যান্ড জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের আনিসা এবার ইংল্যান্ড জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেক্স: ১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যের ব্যবসা ও টেলিভিশন জগতের সফল পথচলা পেরিয়ে এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক নতুন ইতিহাস রচনা করলেন মৌলভীবাজারের শিকড়যুক্ত ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খান।

Manual3 Ad Code

আগামী সপ্তাহে ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া মর্যাদাপূর্ণ কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। প্রবাসের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জন্মভূমির নাম এভাবে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ায় উচ্ছ্বসিত গোটা মৌলভীবাজারসহ পুরো দেশ।

Manual7 Ad Code

আনিসার পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। প্রবাসে বেড়ে উঠলেও নিজের পরিবার ও শেকড়ের সঙ্গে আনিসার যোগাযোগ ছিল অবিচ্ছিন্ন।

লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা নেওয়া আনিসা বহুমুখী মেধার স্বাক্ষর রেখেছেন। পেশায় তিনি একজন কনসালট্যান্ট এবং সফল ফুড উদ্যোক্তা হিসেবে জনপ্রিয় ব্র্যান্ড “বোম্বে পিৎজা”-এর প্রতিষ্ঠা করেন। এছাড়া বিবিসি ওয়ানের বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালিস্ট ও রানারআপ হয়ে যুক্তরাজ্যজুড়ে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেন তিনি।

Manual7 Ad Code

২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম কাবাডি খেলার সঙ্গে পরিচয় হয় আনিসার। পেশাগত নানা ব্যস্ততা ও কন্টাক্ট স্পোর্টসের কঠিন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও খেলাটির প্রতি গভীর প্যাশন ধরে রাখেন তিনি। দীর্ঘদিনের অনুশীলন ও নিষ্ঠার মাধ্যমে আজ জাতীয় দলের অধিনায়কত্বের স্বীকৃতি অর্জন করেছেন তিনি। আহমেদাবাদে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেওয়ার এই ঐতিহাসিক অর্জন প্রবাসী বাঙালি এবং বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে আরেকবার উজ্জ্বল করল।

Manual8 Ad Code