আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে নিজের কড়া অবস্থানের কথা জানিয়ে নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নিজ এলাকায় এমন অন্যায় দেখলে কাউকে ছাড় দেওয়া হবে না; প্রয়োজনে নিজেই রাজপথে নামবেন তিনি।

Manual6 Ad Code

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার এলাকায় চান্দাবাজি হইলে আমি কাউকে চিনি না। আমি তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াব। ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না।

Manual4 Ad Code

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সংসদ সদস্য আরও বলেন, আমার কোনো আত্মীয় নাই, যাকে সারের ডিলারশিপ দিতে হবে। আমার কোনো আত্মীয় নাই, যাকে রাস্তার কাজের ঠিকাদারি দিতে হবে। আমার কোনো আত্মীয় নাই, যাকে চান্দা দিয়া আপনাদের ব্যবসা করতে হবে।

Manual2 Ad Code

নিজের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, তার কোনো কর্মীর বিষয়ে অভিযোগ থাকলে নাম-পরিচয় গোপন রেখে লিখিতভাবে তাকে জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় প্রকাশ করা হবে না। অভিযোগের সত্যতা ও বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, তার কোনো কর্মী যদি কোনো ভোটারের সঙ্গে সামান্যতম বেয়াদবিও করেন, তাহলে ওই কর্মীর নাম তাকে জানাতে হবে; এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।

 

Manual5 Ad Code