আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে ইসরায়েল অনেক সহায়তা করেছে এবং ভবিষ্যতে রিয়াদ ও জেরুজালেমের মধ্যে স্বাভাবিকীকরণ চুক্তি পুনর্বহাল হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এক খবর জানানো হয়েছে।

হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সৌদি আরব ইসরায়েল ও আমেরিকার সমর্থন পেয়ে অত্যন্ত সন্তুষ্ট। আব্রাহাম আকর্ডসের মাধ্যমে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরও জোরালো বলেও তিনি মত প্রকাশ করেন।

জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের তেল স্থাপনা, ট্যাংকার এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সৌদি সামরিক জোটের পাশাপাশি ইসরায়েলও দীর্ঘদিন ধরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়ে তাদের ওপর পাল্টা আঘাত হেনে আসছে।

Manual1 Ad Code

Manual2 Ad Code

এদিকে হুথিদের এই উসকানিমূলক হামলায় ইরানের সমর্থনের অভিযোগ তোলে সৌদি আরব। তবে শুক্রবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই দাবি প্রত্যাখ্যান করে জানান, হুথিরা তাদের নিজস্ব মূল্যায়নে কাজ করে, তবে মধ্যস্থতা করতে তেহরান সর্বদা প্রস্তুত।

Manual6 Ad Code

ইয়েমেনের আল-মাশিক রাষ্ট্রপতির প্রাসাদে হুথিদের সাম্প্রতিক মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সৌদি আরব এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের এই ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল