আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে: ভারত

editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ
অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে: ভারত

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় সংঘাত পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভারতের ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজস্থানের আলওয়ার এলাকায় আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, সংঘাতপূর্ণ স্থানগুলোতে তাদের বিশেষ কমান্ডো দল অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Manual7 Ad Code

আইটিবিপি প্রধান সরাসরি প্রতিপক্ষের নাম প্রকাশ না করলেও সীমান্ত পাহারায় কমান্ডোদের পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। উক্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পরপরই তা মুছে ফেলা হয়, তবে এর মধ্যেই তা ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। চীন ও ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পাহারার দায়িত্ব পালন করে আসা এই বাহিনীটির প্রধানের বক্তব্যে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে দেশটির সীমান্ত সুরক্ষা নীতি।

Manual2 Ad Code

চলতি বছরের জুলাই মাস থেকে অরুণাচলের উচ্চ সুবানসিরি জেলার প্রত্যন্ত তাকসিন এলাকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘাতের খবর পাওয়া যাচ্ছিল। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পূর্বে জানিয়েছিলেন, সীমান্ত বিরোধ এড়াতে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। তবে কাপুরের এমন বক্তব্যের পর প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন।

Manual1 Ad Code

পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী মোদি সাম্প্রতিক সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথা জানালেও সীমান্ত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক থমকে নেই। অনুষ্ঠানে আইটিবিপি মহাপরিচালক সৈন্যদের মদপান পরিহার করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি ও ‘হানি ট্র্যাপ’ এড়িয়ে চলার জন্য সতর্ক থাকার নির্দেশ দেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।