আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রয়টার্সের প্রতিবেদন; ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মত পুতিন

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ০২:১০ অপরাহ্ণ
রয়টার্সের প্রতিবেদন; ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মত পুতিন

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা নভেম্বর থেকে পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যান্টিন প্যালেসে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টার বৈঠকের পর ক্রেমলিন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

বুধবার (২১ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

Manual2 Ad Code

নতুন এই ত্রিপক্ষীয় টেকনিক্যাল পর্যায়ের আলোচনা আগামী ১০ নভেম্বর বা তার পরে আবুধাবিতে অনুষ্ঠিত হতে পারে, যেখানে যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর জোর দেওয়া হবে। বৈঠকের শুরুতে শুভচ্ছার অঙ্গভঙ্গি হিসেবে রাশিয়া বন্দি মার্কিন শিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দিয়েছে, যাকে মুক্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছিলেন।

Manual2 Ad Code

বৈঠকে উইটকফ সম্ভাব্য শান্তি চুক্তির একাধিক নথি ও প্রস্তাব পুতিনের পর্যালোচনার জন্য পেশ করেন, যেখানে ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনারও টেলিফোনে যুক্ত হন। এছাড়া আগামী মাসে চীনে ট্রাম্প, পুতিন ও সি চিনপিংয়ের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। পুতিন মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং মার্কিন কৃষকদের জন্য বিপুল পরিমাণ সার সরবরাহের কথা জানিয়েছেন।

তবে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না দেওয়ার মতো মূল লক্ষ্যগুলোতে রাশিয়ার অবস্থান অনড় রয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল চুক্তি এবং স্টারশিল্ড স্যাটেলাইট সেবা ব্যাহত হওয়ার কারণে যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, পুতিন ও ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে।

সূত্র: রয়টার্স

Manual6 Ad Code

 

Manual2 Ad Code