কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন; এমপি শওকতুল ইসলাম শকু
কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন; এমপি শওকতুল ইসলাম শকু
editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬, ০১:৪৮ অপরাহ্ণ
Manual3 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
Manual6 Ad Code
মৌলভীবাজারের কুলাউড়ায় ২২৬টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আনসার-ভিডিপি ও উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
তিনি তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করে আমি কুলাউড়ায় ফিরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সার্বক্ষণিক টেলিফোনে যোগাযোগ রেখেছি। যাতে কোনো অশুভ শক্তি সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে আঘাত হানতে না পারে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হতে হয়।
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি।