আজ শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তিলকের ঝড়ে জয় পেল ভারত

editor
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ
তিলকের ঝড়ে জয় পেল ভারত

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক

Manual1 Ad Code

ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়, তবে সেখান থেকে মিডল অর্ডার ব্যাটারদের কল্যাণে ঘুরে দাঁড়িয়ে জয় পেল ভারত। বিশেষ করে তিলক ভার্মা এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ঝোড়ো ফিফটিতেই কঠিন সমীকরণ মিলিয়েছে সফরকারীরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

Manual8 Ad Code

ক্রাইস্টচার্চে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান করে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৪৩ বলে ৭০ এবং বেভন জ্যাকবস ৪৬ বলে ৫৮ রান করেন। ভারতের হয়ে অর্শদীপ সিং নেন ২ উইকেট।

Manual2 Ad Code

জবাবে রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। সঞ্জু স্যামসন ১৪ ও অভিষেক শর্মা ২৪ রান করে ফিরেছেন। অভিষেকের পর বৈভব সূর্যবংশীও (৪) দ্রুত আউট হলে চাপে পড়ে ভারত।

জয়ের জন্য শেষ তিন ওভারে প্রয়োজন ছিল ৪৬ রান। সেখান থেকে ম্যাচের চিত্র পাল্টে দেন তিলক ও নীতিশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুজন মিলে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়েন। ২৬ বলে ৫১ রান করেন তিলক, আর নীতিশ ১৩ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

 

Manual1 Ad Code