বাঘায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাঘায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত
editor
প্রকাশিত November 18, 2026, 02:10 AM
Manual6 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উপজেলা আনসার ভিডিপি সম্মেলন কেন্দ্রে, উপজেলা সমবায় কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. শফিকুল ইসলাম।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
দিনব্যাপি এই প্রশিক্ষণ চলে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত । প্রশিক্ষণে সমবায় সমিতির খাতাপত্র লিখন ও হিসাব সংরক্ষণ, সমবায় সমিতি আইন-বিধি, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, গর্ভবতী মায়ের খাদ্যাভ্যাস, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, নারী-পুরুষের সমতা, জেন্ডার, দৈনিক খাদ্য তালিকা, হিসাবের খাতা সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শশী শবনম চৌধুরী, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. নাসির উদ্দীন, সহকারী প্রশিক্ষক মো. ফিরোজুর রহমান ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো, জিয়াউর রহমান।
অংশগ্রহণকারীরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজ নিজ সমবায় সমিতির জন্য সমবায় সমিতির খাতাপত্র লিখন ও হিসাব সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এতে সমিতি পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, সমবায়ীদের দক্ষ করে গড়ে তুলতেই এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সমবায় সমিতিগুলো আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শেষে প্রশিক্ষণ পরবর্তী পরীক্ষা ও সমাপনীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।