গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
editor
প্রকাশিত November 16, 2026, 11:31 PM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। ওই দিন গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলার এসপিসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়।
Manual8 Ad Code
তবে নতুন এসপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে তার অতীত রাজনৈতিক পরিচয় ঘিরে। ছাত্রদলের নেতাদের দাবি, প্রত্যুষ কুমার মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং জগন্নাথ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাদের মতে, এমন একজন কর্মকর্তাকে গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া সরকারের ইতিবাচক সিদ্ধান্ত।
প্রত্যুষ কুমার মজুমদারের কর্মজীবন
প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার পৈতৃক নিবাস সাতক্ষীরা জেলায়। গোপালগঞ্জে বদলির আগে তিনি ফেনী জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার এসপি হিসেবেও কাজ করেছেন তিনি। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
২০২৬ সালের ১৫ জুন ফেনীর এসপি হিসেবে যোগ দেন প্রত্যুষ কুমার মজুমদার। দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মধ্যেই তাকে গোপালগঞ্জে বদলি করা হয়। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান এসপি হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমদ।
যে কারণে আলোচনা
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যুষ কুমার মজুমদারের কর্মজীবনের পাশাপাশি তার রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা হচ্ছে। কিছু পোস্ট ও মন্তব্যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন বলেও আলোচনা রয়েছে। তবে এসব দাবির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
Manual6 Ad Code
গোপালগঞ্জে প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল
সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে গোপালগঞ্জের প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ডিসি, এসপি এবং তিন থানার ওসি বদলি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার।
এ ছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জনস্বার্থে এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব তৌছিফ আহমদ প্রজ্ঞাপনে সই করেন।
গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল এবং এর জেরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রশাসনের এই রদবদল করা হলো। তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন