আজ , ,

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত November 17, 2026, 11:48 PM
আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বর্তমানে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’-এ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে এ মন্তব্য করেন।

Manual8 Ad Code

সংসদে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।’

Manual6 Ad Code

সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দলটির নেতাকর্মীরা কেবল সেখানে গিয়েই থানায় হামলা চালাতে পারে। এ ছাড়া তারা বিএনপির একজন সংসদ সদস্যের বাড়ি এবং দলটির সমর্থকদের দোকানপাটে হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক আচরণের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব।’

Manual3 Ad Code

 

Manual5 Ad Code