আজ , ,

৩২ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ

editor
প্রকাশিত November 17, 2026, 09:22 PM
৩২ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার পর পিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ প্রায় ৩২ ঘণ্টা ধরে হাসপাতালের লাশঘরে পড়ে আছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত পরিবারের কেউ মরদেহ নিতে আসেননি। স্বজনেরা মরদেহ নিতে না এলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মেহেদী নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তিনি সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রের দাবি, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।

গত রবিবার সন্ধ্যা সাতটার দিকে মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে খুন হন একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামান (৩৫)। নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। মেয়ের সামনেই তাকে ছুরিকাঘাত করা হয়।

এ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর রবিবার দিবাগত রাত একটার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বাড়িতে আগুন দেওয়ার ঘটনা দেখতে সেখানে গেলে উত্তেজিত লোকজন মেহেদীকে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।

Manual4 Ad Code

জেলা পুলিশের এএসপি (ক্রাইম) আশরাফুল করিম জানান, সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে স্থানীয় লোকজন মেহেদীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তার মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

হাসপাতালের লাশঘরে মরদেহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য আমিনুল ইসলাম মঙ্গলবার সকালে বলেন, সোমবার সন্ধ্যার পর মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও প্রতিবেশী পরিচয়ে তিনজন লাশঘরে এসেছিলেন। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চেয়েছিলেন। তাদের থানায় গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়। কিন্তু তারা আর থানায় যাননি।

আমিনুল ইসলামের ভাষ্য, ওই তিনজন নিজেদের নাম-পরিচয় বা মুঠোফোন নম্বরও দেননি। ফলে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Manual7 Ad Code

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, মেহেদীর মরদেহ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এরপরও স্বজনেরা মরদেহ নিতে না এলে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ দাফনের ব্যবস্থা করবে।

এদিকে অল্প সময়ের ব্যবধানে সুরুজ জামান ও মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশের এই কর্মকর্তা জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে মামলা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Manual3 Ad Code

সুএ:বাংলা ট্রিবিউন