সিলেট নগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পাঁচটার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
Manual8 Ad Code
আগুনে তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক পুড়ে গেছে একটি বাস। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত।
Manual5 Ad Code
স্থানীয়রা জানান, ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম আজাদ জানান, সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
Manual1 Ad Code
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।