গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির
গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির
editor
প্রকাশিত November 19, 2026, 01:46 AM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
সামাজিক যোগাযোগমাধ্যমে গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর যে খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি মারা যাননি; বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টায় ভিকটিম নুপুরের পরিবার এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে নুপুরের পরিবার জানিয়েছে, নুপুর চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত।
যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, যেকোনও তথ্য শেয়ার করার পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে এর সত্যতা যাচাই করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হচ্ছে।
Manual7 Ad Code
উল্লেখ্য, বুধবার দুপুরে ভিকটিম নুপুরকে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।