আজ , ,

পাবনায় ইউএনও কার্যালয়ের অডিটোরিয়ামে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

editor
প্রকাশিত November 19, 2026, 05:42 PM
পাবনায় ইউএনও কার্যালয়ের অডিটোরিয়ামে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (১৮ নভেম্বর) রাত দেড়টা থেকে পৌনে দুইটার মধ্যে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউএনও তামারা তাসবিহা।

Manual7 Ad Code

একই রাতে জেলার সুজানগর উপজেলার একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়েছে।

ইউএনও তামারা তাসবিহা বলেন বলেন, সিসিটিভি ভিডিওতে মুখ বাঁধা তিনজনকে অডিটোরিয়ামে পেছনের জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকতে দেখা গেছে। এরপর তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আগুন ধরে দুটি চেয়ার পুড়ে যায় এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়।

Manual7 Ad Code

তিনি বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিডিও সংগ্রহ করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অডিটোরিয়ামের ভেতর থেকে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, একই রাতে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘সিজান’ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর