আজ , ,

ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

editor
প্রকাশিত November 19, 2026, 09:14 PM
ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

ফেনীর ফুলগাজী উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বুধবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার নতুন মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গ্রামীণ ব্যাংকের ওই আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

Manual8 Ad Code

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী বা স্থানীয় কেউ হতাহত হননি।
পাশাপাশি ব্যাংকের কোনো সম্পদের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংকের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কারা জড়িত, কী কারণে ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Manual3 Ad Code

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সুএঃ বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম

 

Manual8 Ad Code