আজ , ,

সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর

editor
প্রকাশিত November 21, 2026, 07:02 PM
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৭ জন নারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।

হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। চ্যানেলটি হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত।

Manual1 Ad Code

গতকাল শুক্রবার সৌদি বিমান বাহিনী এ হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে আল-মাসিরাহ’র প্রতিবেদনে। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় বোমা-বর্ষণ করা হয়েছে— তা উল্লেখ করা হয়নি।

নিহত এবং আহতের এসব সংখ্যা অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে একই দিন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে হুথি বাহিনী। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার হুথি যোদ্ধারা সৌদি আরবের জাজান অঞ্চলে অবস্থিত আল-শুকাইক বিদ্যুৎ কেন্দ্র এবং জাজান বন্দরকে লক্ষ্যবস্তু করেছে। হামলাগুলো ‘সরাসরি ও নিখুঁত’ এবং এর ফলে সৌদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল সারী আরও জানান, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ ও লোহিত সাগরের তীরবর্তী মোখা শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সৌদি আরবের হামলার জবাবেই হুথি বাহিনী এই পাল্টা আক্রমণ চালিয়েছে।

Manual6 Ad Code

এদিকে ইয়েমেনে যুদ্ধরত সৌদি-ইয়েমেনি সামরিক জোট জানিয়েছে, শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাজানকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে কাজ করছে।

তবে জোটের পক্ষ থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল যখন হুথি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে; উভয় পক্ষই বিভিন্ন ফ্রন্টে পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

Manual7 Ad Code

সূত্র: সিনহুয়া