ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বেরিয়ে এসে বিক্ষোভ শিক্ষার্থীদের
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বেরিয়ে এসে বিক্ষোভ শিক্ষার্থীদের
editor
প্রকাশিত November 21, 2026, 01:11 AM
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
ঢাকা কলেজের বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১২ টায় উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী।
Manual3 Ad Code
সরেজমিনে দেখা যায়, ককটেল বিস্ফোরণের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হয়। এসময় ‘ছাত্রলীগের অস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ স্লোগান দেন শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা কলেজ ক্যাম্পাস শিক্ষার্থীরা ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ করছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, রাত আনুমানিক ১২ টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পিছনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় সেখান থেকে ধোঁয়া উড়তে থাকে।
Manual2 Ad Code
ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, আমি এবং বন্ধুরা খেতে যাওয়ার উদ্দেশ্য ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার ১০ হাত দুরত্বের স্থানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, আমি যখন বিকট শব্দ শুনে স্থবির হলাম ঠিক সেই মুহূর্তে প্রচুর পরিমাণে ধোয়া এসে আমাদের শরীর পরে। আমাদের ধারণা বিজয় ২৪ হল থেকেই এটি ফেলা হয়েছে।
Manual4 Ad Code
এ বিষয়ে ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, এমন ঘটনা আমি এখনো কিছু জানিনা। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।