সাজেকে সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনের বন্দুকযুদ্ধ
সাজেকে সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনের বন্দুকযুদ্ধ
editor
প্রকাশিত November 21, 2026, 04:32 PM
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় এ গোলাগুলি চলে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Manual5 Ad Code
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালানোর সময় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়।
Manual1 Ad Code
তবে গোলাগুলির এ খবর অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংগঠনটির দায়িত্বশীল এক সূত্রের দাবি, সাজেক এলাকায় কোথাও গোলাগুলির ঘটনা ঘটেনি। মাচালং এলাকায় তাদের কোনো দলও অবস্থান করছে না। এ সংক্রান্ত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েক দিন ধরেই সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েক দফায় গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। সুএঃ ইত্তেফাক