আজ , ,

নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ অন্তত ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাঙচুর

editor
প্রকাশিত November 21, 2026, 02:30 PM
নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ অন্তত ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাঙচুর

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িতে হামলা হয়েছে।

পাশাপাশি অন্তত ১৫ থেকে ১৬টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

Manual4 Ad Code

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা এসব হামলা চালায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়রের বাড়িসহ ১৫ থেকে ১৬টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

তবে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুটি হত্যাকাণ্ডের জেরে বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন ওসি।

এর আগে, গত বুধবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। বহরটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কালিয়া মডেল মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের।

এদিকে এ ঘটনার পর শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

 

 

Manual8 Ad Code